Main Menu

চাঁদাবাজি ও সম্পত্তি জবরদখলের অভিযোগ প্রবাসী আইনজীবির

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নিজগ্রামের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, সম্পত্তি জবরদখল প্রচেষ্টা, মিথ্যাা মামলা ও অপপ্রচারের অভিযোগ করেছেন এক প্রবাসী আইনজীবি। বিশ্বনাথ উপজেলার মিরগাঁওয়ের মরহুম ইন্তাজ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর শনিবার (১৬সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, প্রবাসী আব্দুন নূর দেশে এসে মানবতার সেবায় কাজ করে থাকেন। তার নিজগ্রাম মির গাঁওয়ের মৃত মছদ্দর আলীর ছেলে ফারুক ও একই গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে শায়েস্তা তার কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে এবং ইতোমধ্যে ৬০হাজার টাকার আদায়ও করে নেয়। চাঁদার বাকি টাকা না দেয়ায় তারা দেশে থাকা তার বাড়িঘর ও জায়গাজমিসহ প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি জবরদখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ বছরের জানুয়ারি মাসে তিনি দেশে ফিরলেও ফারুক ও শায়েস্তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। পৈত্রিক বাড়িঘর ছেড়ে সিলেট নগরীতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।
প্রবাসী আব্দুন নূরের অভিযোগ, চাঁদা না পেয়ে ফারুক, শায়েস্তা ও তাদের সহযোগীরা মসজিদে তালা মারার ও ধর্মদ্রোহীতার মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মানববন্ধন করে। এছাড়াও আদালতে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানী করে। ফারুক ও শায়েস্তাকে হত্যাসহ ৬টি মামলার আসামী উলে­খ করে আব্দুন নূর জানান, এর আগে তারা তার ঘরের দরজা ভেঙ্গে ১লক্ষ টাকার লুট করে নিয়ে যায়। বর্তমানেও তারা তার বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিযে যাচ্ছে । প্রবাসী আইনজীবি আব্দুন নূÍ দেশে থাকা তার সহায় সম্পত্তিসহ তার প্রাণের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি ও দ্রুততর পদক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অনদের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার আহমদ প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed