রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বুধবার সিলেটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এসব প্রতিবাদ কর্মসূচিতে রাখাইন রাজ্যে নির্যাতন বন্ধে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ, ওআইসি সহ সকল মুসলিম রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ প্রয়োগের কথাও বলা হয়।
ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি: দুপুরে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটির উপদেষ্ঠা শাহজাহান খছরু।
বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্ঠা রোটারিয়ান এম. ইকবাল হোসেন, সহ-সভাপতি সমরেন্দ্র মোদক নগেন, সহ সভাপতি জনাব রোটারিয়ান মিলন আহমদ, সাধারণ সম্পাদক কবির হুসাইন।
এছাড়াও আমিনুর রহমান, সেকু আহমদ, শাহীনুর রহমান শাহীন, কামাল আহমদ, ছালিকুর রহমান, সুকান্ত তালুকদার, সৈয়দ আতাউর রহমান, শামীম আহমদ, ফয়ছল আহমদ, নয়ন কর, রূপন পাল, এনাম হোসেন, মারুফ আহমদ দুলালসহ সোসাইটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলা: বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি মো. জুম্মান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই জাফরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কামরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাইফুল আলম পারভেজ, রূপক চন্দ্র পাল, শামীম আহমদ, রুহুল করিম রাজন, রুবায়েত সাদেক, কামরুল হুদা শিমূল, লোকমান তালাশী, আখলাকুর রহমান, মনসুর আহমদ।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড: “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সদস্য সচিব দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার নীলকান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কবি তুষার কর, শেখ আব্দুস সোবহান, সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, ডা. নাজরা চৌধুরী, সন্তান কমান্ডের সদস্য সৈকত আলী, জাবেদ হোসেন ময়না, আব্দুস সালাম ফারুক, ফিরুজ মিয়া, মেহদী হোসেন আলমগীর, মো. রমিজ, মো. হায়দার বাদশা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ সলু, সামসুল ইসলাম, সেলিম আহমদ, রুবেল আহমদ, মো. রাকিব, ওমর ফারুক, আব্দুল কাদির, মো. করিম, সেলিম আহমদ, মামুন আহমদ, সেলিম আহমেদ, মো. রহিম, অ্যাডভোকেট সেজিল আহমদ, মিলন আহমদ, আদনান, তাহমিদ আহমদ, সায়েম আহমদ, সুফিয়ান, তাহসান, ওমর ফারুক, তানিম মিয়া, রুমান আলি, আবদুল মুজিব, ফয়েজ আহমেদ প্রমুখ।
সিলেট ইসলামী সাহিত্য পরিষদ: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারের গণহত্যা বন্ধের দাবীতে সিলেট নগরীর মজুমদারীতে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সিলেট ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে বুধবার বেলা ২ টায় মজুমদারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি ও গ্রীণ সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আসর এর প্রধান উপদেষ্টা, স্বপ্নঘুড়ি সম্পাদক কে এম আব্দুল আল-মামুন, গ্রীণ সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর চেয়ারম্যান মাওলানা ফারুক আহমদ, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি, বিশিষ্ট সমাজসেবী একরামুল হক, উদয়ন তরুন সংঘের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সংগঠক হাবিবুর রহমান, গ্রীণ সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর শিক্ষক হানিফ হক সুমন, আসাদুর রহমান কালাম, রাহিম আহমদ, রেজওয়ানা হক সুমি, আক্তারুজ্জামান, নয়ন সরকার, সুমি জাহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মায়ানমারে রোহিঙ্গা নিধন ও নির্যাতন বন্ধন করতে হবে। তাদের মৌলিক অধিকার রক্ষা সহ সার্বিক নিরাপত্তা বিধানে জাতিসংঘ, বাংলাদেশ সরকার সহ সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। বক্তারা রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘ সহ সকল আর্ন্তজাতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতি: মিয়ানমারের জাতিগত সহিংসতায় রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি। বুধবার আদালত পাড়া প্রাঙ্গনে এ মানবন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের পি.পি. বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন সিরাজ, সমিতির সাবেক সভাপতি মোঃ জামিলুল হক জামিল, সাবেক সভাপতি এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-০১ মোঃ সামছুল হক ও সহ সভাপতি-০২ জেবুন নাহার সেলিম, সিনিয়র সদস্য ফখরুউদ্দিন আহমদ, মৌলানা আব্দুর রকিব, ভি.পি. কৌসুুলি মোঃ রাজ উদ্দিন, আশিক উদ্দিন (আশুক), মিনহাজ উদ্দিন খান, মোঃ আব্দুল কুদ্দুছ, আব্দুল হাই কাইয়ুম, শহিদুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিলু ও মোহাম্মদ আকমল খান, সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল হক সেলিম, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মোঃ মাসুক আহমদ, মোস্তফা দিলোয়ার আল-আজহার, মোঃ জোবায়ের বখ্ত জুবের, সাবেক সহ-সভাপতি আব্দুল হাই, এডিশনাল পি.পি. মোঃ সামছুল ইসলাম, মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য কামাল হোসেন, আতিকুর রহমান শাবু, আলিম উদ্দিন, এ.কে.এম. ফখরুল ইসলাম, সমর বিজয় সী শেখর, এহছানুল মাহবুব ফেরদৌসী জুবের, এমদাদ হোসেন, সুশীল চন্দ্র দাস, শিব্বির আহমদ বাবলু, মুমিনুর রহমান টিটু, এম. আর. খান মুন্না, ইকবাল হোসেন, আলতাফ হোসেন, আলাউদ্দিন, সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এজাজ উদ্দিন, লাইব্রেরী সম্পাদক বিকাশ অধিকারী, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মিয়া, সহকারি নির্বাচন কমিশনার নুরুল আমীন, সাবেক সহ-সম্পাদক মোঃ আব্দুল খালিক, সহ-সম্পাদক দিলরুবা বেগম কাকলী, হোসাইন আহমদ শিপন, হাদিয়া চৌধুরী মুন্নি, ওহিদুজ্জামান চৌধুরী, এমরান আহমদ, হেদায়েত হোসেন তানভীর, এমরান আহমদ, ঝরণা বেগম, হাসান আহমদ, মনির উদ্দিন, শাহাব উদ্দিন, শাহ সাহাদত আলী (সাকি), সৈয়দ কাওছার আহমদ, মোঃ আজিজুর রহমান, কবির আহমদ, মানিক উদ্দিন, রেদওয়ান আহমদ, আজহারুল ইসলাম চৌধুরী, মুহিতুর রহমান তালুকদার, জাকির হোসেন, মাসুম আহমদ, সায়াদ মিয়া, কানন আলম, সমিতির এম.এল.এস.এস. সহ সকল কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘মিয়ানমারের মুসলমান নর-নারী ও শিশুদের নিষ্ঠুরভাবে গণহত্যা চালানো হচ্ছে। প্রতিদিন গণহারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই মিয়ানমারের গনহত্যা এই মুহুর্তে বন্ধ হোক এবং রোহিঙ্গাদের নিজেদের ভূমিতে নিরাপদে ফেরত নিতে হবে। এ নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ এখন পর্যন্ত মানবতাকেই প্রাধান্য দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মহলকে বিবেচনা করতে হবে, জনসংখ্যাবহুল বাংলাদেশের জন্য এটা নানামাত্রিক সংকট সৃষ্টি করতে পারে। তাই জাতিসংঘের অধীনে মিয়ানমারে একটি নিরাপদ জোন করে রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিতে হবে। তারা আরও বলেন, ‘অং সান সু চিকে শান্তিতে নোবেল দেয়া হয়েছে সেটা ফিরিয়ে নেয়া হোক। বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘বিশ্বকে ভালোভাবে অবহিত না করলে মিয়ানমারের হিংস্র থাবা থেকে মুসলমানদের গণহত্যা কোন মতেই বন্ধ করা সম্ভব হবে না।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed