কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ট্রাক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের নির্দেশনা অনুসরণ না করায় রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে রাতভর দলীয় নেতাকর্মীদের ত্রাণ বোঝাই করা ২২টি ট্রাক বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশের একটি দল আটকে দেয়। পরে চালকদের কাছ থেকে পুলিশ ২২টি ট্রাকের চাবিও জব্দ করে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে- প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এরপর জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া-টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তবে তিনিসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ত্রাণবাহী ট্রাকগুলোর পাশে অবস্থান নেওয়া পুলিশের এসআই আবু বকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দেওয়ার ব্যাপারে আমাদের কাছে নির্দেশনা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেওয়া যাবে না। যারা ত্রাণ দিতে চান, তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে।’
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed