সৌর ঝড় থেকে বাঁচতে নভোচারীরা যা করেছিলেন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রচণ্ড সৌর ঝড়ের কবল থেকে বাঁচতে সম্প্রতি নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস’র বিশেষ আশ্রয় কেন্দ্রে লুকিয়ে ছিলেন। সম্প্রতি আত্মরক্ষার এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন মস্কোর পরমাণু বিজ্ঞানী মিখাইল প্যানাসিউক।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে মিখাইল প্যানাসিউক বলেন, সৌর ঝড়ের ব্যাপারে আইএসএস’এর নভোচারীদের আগেই সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। ওই সময়টিতে মহাকাশ স্টেশনের ভেতরে বিশেষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে নভোচারীদের নির্দেশ দেয়া হয়। গেল সপ্তাহে সৌর ঝড়টি হয় বলে জানান বিজ্ঞানীরা।
তাদের দাবি, গত ৭ সেপ্টেম্বর যে সৌর ঝড় হয়েছিল সেটি ছিল তার চেয়েও বেশি শক্তিশালী। চলতি মাসের শুরুর দিকে অন্তত ৭ দফা সৌর ঝড় হয় বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে।
নাসা’র মতে, গত সপ্তাহে বেশ কয়েক দফা সৌর ঝড় হয়। যার মধ্যে একটি গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ইন্ডিয়ানার বাসিন্দারা আবারও মহাজাগতিক ঘটনার সাক্ষী হবেন। শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড়ের প্রভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপূর্ব আলো-ছায়ার খেলা দেখা যাবে।
নাসা জানিয়েছে, মাঝারি মানের সৌর ঝড়ের কারণে এর বিকিরণ সোমবার উপগ্রহ থেকে দেখা গেছে। এছাড়াও বুধবার সকাল পর্যন্ত এধরনের আরও দু’টি সৌর বিকিরণ ঘটার সম্ভাবনা রয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ সম্পর্কিত এক ভিডিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed