১৯ দিনে পৌনে ৪ লাখ রোহিঙ্গার প্রবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর দমন-নিপীড়নে ২৫ আগস্ট থেকে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে বাংলাদেশে।
আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২৫ আগস্টে মিয়ানমার সেনাদের নতুন করে নির্যাতন শুরু হওয়ার পর প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।
বাংলাদেশে আগে থেকেই ৪ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। যদিও স্থানীয়দের দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।
আর গত মাসে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু হওয়ার পর থেকেই জোয়ারের মতো রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে। সব মিলে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এছাড়া আসার অপেক্ষায় রয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed