Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বাউল ফেডারেশনের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ বাউল কল্যান ফেডারেশনের উদ্যোগে সোমবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানবব্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ বাউল কল্যান ফেডারেশনের চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও মহাসচিব বাউল সৈয়দ আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান, বাউল ফেডারেশনের উপদেষ্টা কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাউল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বাউল বিরীহ কালা মিয়া, যুগ্ম মহাসচিব বাউল বশির উদ্দিন সরকার, ধ্রæবতারা সাহিত্য পরিষদের সভাপতি কবি লায়েক আহমদ মাসুম, কবি সেলিনা আক্তার পলি, সেতুবন্ধন সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাউল ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বাউল রানু সরকার, সহ সাংগঠনিক সম্পাদক বাউল জি.এস বশর, বাউল হেলন তালুকদার, গীতিকার আলতাব আলী, গীতিকার নজরুল ইসলাম, তানিভীর হোসেন জাকির প্রমুখ।

Share





Related News

Comments are Closed