ফের স্বর্ণের দাম বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও বাড়ল সোনার দর। স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের সোনার দর ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের ‘২২ ক্যারেট’স্বর্ণের দাম হবে ৫০ হাজার ১৫৫ টাকা। আজ সোমবার থেকে এ দাম কার্যকর হবে।
রবিবার সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২/২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম চার হাজার ৩০০ টাকা, ২১/২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম চার হাজার ১০০টাকা, ১৮/১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম তিন হাজার ৬০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম দুই হাজার ৩০০ টাকা, ২১/২১ ক্যারেট প্রতি গ্রাম রুপার মূল্য ৯০ টাকা।
নতুন দর অনুযায়ী আজ সোমবার থেকে দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।
বিশ্ববাজারে দর বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় দিলীপ কুমার আগরওয়ালা।
Related News
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্সRead More



Comments are Closed