পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোহেল মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোহেল পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের মহসীন আলীর ছেলে।
নিহত সোহেলের পরিবার জানিয়েছেন, শনিবার ভোরে সোহেলসহ কয়েকজন ডাংগোয়াল (গরু পারাপারকারী) সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতীয় পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্পিডবোর্ড দিয়ে তাদের ধাওয়া করে সোহেলকে আটকের পর বেধড়ক মারপিঠ ও নির্যাতন করে। সোহেল প্রাণভয়ে বিএসএফের হাত থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। মুমূর্ষু অবস্থায় পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই রাশেদ জানান, সোহেল ফোনে জানায় বিএসএফের নির্যাতনে তার জীবন যায় যায় অবস্থা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত জানান, বিএসএফের নির্যাতনে সোহেলের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও গরু পারাপারকারীরা এ ঘটনা নিশ্চিত করেছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘সোহেল মিয়া নামে একজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। বিএসএফের পিটুনিতে মারা গেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed