বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর শহরের হাজিরহাট মুচির মোড় এলাকায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাদের দাবি, ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার ও স্পিড ব্রেকার নির্মাণ। কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রংপুর থেকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িগামী একটি লোকাল বাস নীলফামারীর ডোমার থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। নিহতরা হলেন- বুলবুল (২৬) ও আনসারুল (২৪)। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমারে।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, গত ৬ মাসে এখানে কমপক্ষে ২০ জন মারা গেছে। এলাকাবাসী বারবার সেখানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হয়নি। সে কারণে সড়ক অবরোধ করা হয়েছে।
স্থানীয় পান দোকানদার ও প্রত্যক্ষদর্শী আলী জানান, বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলো ড্রাইভার। মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়েই দ্রুত বাসটি পালিয়ে যায়।
কোতয়ালী থানার এসআই নুর আলম জানান, ঘাতক বাসের ড্রাইভারকে আটক করার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসির স্পিড ব্রেকার নির্মাণের দাবির বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed