Main Menu

ফুলবাড়ীতে মাদক সম্রাট গামাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে একাধিক মাদক মামলার আসামী, মাদক সম্রাট সিরাজুল ইসলাম গামাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে গভির রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিযে তাদের আটক করা হয়।
মাদক স¤্রাট সিরাজুল ইসলাম গামা (৬০) পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে। অনান্য মাদক বিক্রেতারা হলেন, পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম(৪৫), একই এলাকার হোসেন আলীর ছেরে ইউনুস আলী (৪৩) ও উত্তর সুজাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এমদাদুল (৩০)। তাদের বিরুদ্ধে শনিবার ফুলবাড়ী থানার এসআই আক্কেল আরী ও এসআই পিন্টু কুমার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব বলেন, ধৃত সিরাজুল ইসলাম গামা একজন মাদক স¤্রাট, তার নামে একাধিক মাদক মামলা রয়েছে, সে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আবারো মাদক ব্যবসা করছে। এছাড়া অনান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদেরকে হাতে-নাতে আটক করেছে এবং তাদের দেহ তল্লাশী করে গাঁজা, হিরোইন ও ইয়াবা টেবলেট পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed