কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।
সূত্র জানায়, প্রধান বিচারপতি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন। সেখানে তিনি এক সপ্তাহ অবস্থান করবেন। এরপর ১৮ সেপ্টেম্বর জাপানে যাবেন। দেশটির প্রধান বিচারপতির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন সুরেন্দ্র কুমার সিনহা। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
জাপানে প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।
এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞাকে কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed