গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে বলে কাশিয়ানী থানার ওসি তদন্ত জাকারিয়া হোসেন নিশ্চিত করেন। তবে এখনো পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজিরপুর গামী সেবা গ্রিন লাইনের একটি নৈশ কোচের সাথে ঢাকা গামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত ২৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ৩ জনকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অব্যাহত রেখেছে বলে জানায় পুলিশ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed