হবিগঞ্জে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের খোয়াই নদী থেকে আইনুল হক নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামে খোয়াই নদীতে লাশটি ভেসে উঠে। আইনুল হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার নজির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে রতনপুর গ্রামের একদল জেলে মাছ ধরার জন্য খোয়াই নদীতে যায়। তারা লাশটি দেখে এলাকায় খবর দিলে শাহপুর গ্রামের আইনুলের শ্বশুর বাড়ির লোকজন এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আইনুল নৌকায় করে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed