Main Menu

হবিগঞ্জে বরবাহী নৌকাডুবিতে দুই শিশু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তি (৬) ও মুক্তা (১২)।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের লোকজন একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন। পথে সোনাই নদীর ব্রিজের কাছে পৌঁছালে নৌকাটি আস্তে আস্তে পানিতে তলিয়ে যায়।

এদিকে নৌকাতে থাকা লোকজন দ্রুত নামতে গিয়ে প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিজয়নগর থানার বিন্নিঘাট গ্রামের মাহমুদা (২৫), নাইমা (১২) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed