Main Menu

পুলিশের সততা…

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এক পুলিশ কর্মকর্তা টাকা ভর্তি মানি ব্যাগ পেয়ে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।
জানাগেছে, গত বুধবার রাতে জগন্নাথপুর সদর বাজারে একটি মানি ব্যাগ খুড়িয়ে পান জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল। মানি ব্যাগে নগদ ১৯ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও জরুরী কাগজপত্র ছিল। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মানি ব্যাগের মালিক জগন্নাথপুর গ্রামের বাসিন্দা শামীম আহমদকে ফিরিয়ে দেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। এ সময় জগন্নাথপুর থানা পুলিশের সততা দেখে এবং হারিয়ে যাওয়া টাকা ও জরুরী কাগজপত্র পেয়ে পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শামীম আহমদ।

Share





Related News

Comments are Closed