শ্রীমঙ্গলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক ২নং পুল মদিনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মোফাজ্জ্বল হোসেন মৌলভীবাজার সদর উপজেলার নারায়ন পাশা গ্রামের ১০নং নাজিরাবাদ ইউনিয়নের মোঃ জিতু মিয়ার ছেলে। তিনি বেসরকারি সংস্থা আরডি আর এস এ চাকরি করতেন বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার সাব- ইন্সপেক্টার মোঃ রাব্বি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক চালক আব্দুল আলীম লিটনকে আটক করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed