Main Menu

জৈন্তাপুরে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. হেলাল আহম্মদ (৫৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রফিক আহম্মদ (৪০) জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাজী হারিস মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ) পিযুষ চন্দ্র দাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, উক্ত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে ২০১৫ সালের বিএনপির জ্বালাও পোড়াও কার্যক্রমে অংশ গ্রহণ করে এবং এলাকায় নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed