কমলগঞ্জ সীমান্তে বিজিবি’র নতুন ফাঁড়ি উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মকাবিল সীমান্তে ৪৬নং ব্যাটেলিয়নের অধীনস্থ নবনির্মিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন একটি সীমান্ত ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন এবং চোরাচালান ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিজিবি নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম।
৪৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল এস এম আনিসুজ্জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, বিজিবি কুরমা ক্যাম্প কমান্ডার সোবেদার আব্দুল মালিক ও উসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ১৪৫ কি.মি. বর্ডার নিরাপত্তা নিশ্চিত, মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও ৬৪টি সীমান্ত ফাঁড়ি করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৬টি ফাঁড়ির কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়ন, মাদক ও চোরাচালান ঝুঁকি মোকাবেলা, সার্বিক নিরাপত্তা প্রদান, সীমান্তের মানুষের কল্যাণ ও সুরক্ষার তাগিদেই বিজিবির সীমান্ত ফাঁড়ি স্থাপন করা হয়েছে। সেক্টর কমান্ডার আরো বলেন, এই ফাঁড়ি স্থাপনের ফলে মকাবিল সীমান্ত দিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ অবৈধ পণ্য চোরাচালান অনেকাংশে কমে যাবে। এ ব্যাপারে বিজিবিকে সহযোগিতা করতে সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। প্রকৃতি রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তার তাগিদে তিনি বৃক্ষরোপন, মাদক বিরোধী সচেতনতাসহ সমাজ সেবায় বিজিবি’র অবদানের কথা তুলে ধরে বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জে বৃক্ষরোপনে শ্রীমঙ্গল সেক্টর সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। মতবিনিময় সভা শেষে নবনির্মিত মকাবিল সীমান্ত ফাঁড়িতে আম ও কাঠাল গাছের চারা রোপন করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed