Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে মহিষের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে একটি মহিষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে আদমপুর ইউনিয়নের নঈনারপার খেলার মাঠে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দরিদ্র কৃষক তাহের আলীর একটি মহিষ অন্যান্য গবাদি পশুর সাথে খেলার মাঠে ছিল। দুপুরে হালকা বৃষ্টির সাথে আকস্মিকভাবে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে কৃষক তাহের আলীর মহিষটি ঘটনাস্থলেই মারা যায়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, কৃষক তাহের আলীর একমাত্র সম্ভল ছিল এ মহিষটি। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করেছেন্।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষক তাহের আলীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed