Main Menu

জাফলংয়ে পানিতে ডুবে চট্টগ্রামের কলেজছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। নিঁখোজ ফয়সাল হোসেন সৌরভ (১৮) চট্টগ্রামের একটি কলেজের ছাত্র। তিনি চট্টগ্রামের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৌরভসহ চার বন্ধু ঈদের ছুটিতে মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে সব বন্ধু মিলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে সৌরভ তলিয়ে যান। এসময় অন্য তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সৌরভকে খোঁজে পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সৌরভকে উদ্ধারে চেষ্টা চলছে।

 

Share





Related News

Comments are Closed