ওসমানীনগরে মোটর সাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় মাসুক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুক মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউপির কালাসারা গ্রামের মৃত তহির আলীর ছেলে। ঘটনার পর মোটর সাইকেল চালক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ছোট আলমদি গ্রামের ইউনুছ মিয়ার ছেলে হাসান হোসেনকে মোটর সাইকেল সহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত রোববার সিলেট ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী মোটর সাইকেলটি উপজেলা সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজারে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ মাসুক মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মাসুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের এটিএসআই জাকির বাদী হয়ে ওসমানীনগর থানায় সোমবার মামলা (নং-০২) দায়ের করেন। আটকৃত মোটরসাইকেল চালক হাসান হোসেনকে সোমবার পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed