কুলাউড়ায় সিএনজি অটোরিকশা চালককে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৪দিন পর আসাদ আলী (১৯) নামক এক সিএনজিচালিত অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটবিল রাবার বাগানের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র আসাদ আলী শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা (নং মৌলভীবাজার থ- ১১-১৫৮৮) নিয়ে বের হন। এরপর থেকে অটোরকিশাসহ তিনি নিখোঁজ ছিলেন আসাদ। শনিবার (২ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে সোমবার সকালে স্থানীয়রা লংলা চা বাগানের মালিকানাধিন লালপুর কাটবিল রাবার বাগানের একটি ঝুপে গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে বাগানে ফেলে গেছে। পুলিশের তদন্ত চলছে আশা করি মূল রহস্য বেরিয়ে আসবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed