Main Menu

হজ পালনকালে রাজনগরের দেলওয়ারার মৃত্যু

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদের বোন দেলওয়ারা বেগম (৫৫) হজ পালনকালে মারা গেছেন। মিনায় পাথর মারার সময় থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত দুই দিন নিখোঁজ থাকার পর তার লাশ মক্কার একটি হাসপাতালে পাওয়া যায়।
হজপালনরত স্থানীয় লোকজন জানান- রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদের বোন দেলওয়ারা বেগম (৫৫) ও তার ভাই রুমি আহমদ (৬০) সিলেটের একটি ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের জন্য সৌদিআরব যান। তিনি ও তার ভাই হজ পালন শেষে মক্কার মিনায় পাথর মারার জন্য গেলে দেলওয়ারা বেগম হারিয়ে যান। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করে গত রবিবার রাতে মক্কার শীশ নাম এলাকার কিং মালিক ফয়ছল হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সেখানকার পুলিশ মিনা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed