ষাঁড়ের শিংয়ের আঘাতে প্রাণ গেল ওমান প্রবাসীর
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শি কদমতলী নামক স্থানে ষাঁড়ের শিংয়ের গোতায় প্রাণ গেল এক ওমান প্রবাসীর।
জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল সমেদ এর ছেলে ওমান প্রবাসী সত্তার মিয়া (৪৫) গত বৃহস্পতিবার তার মামাতো ভাই কামাল মিয়ার ষাঁড় বিক্রি করার জন্য স্থানীয় বাংলা বাজারে নিয়ে আসেন। উক্ত ষাঁড়টি বাজারে বিক্রি না হলে ঐদিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কুর্শি ইউনিয়নের কদমতলী নামকস্থানে ষাঁড়টি বেপরোয়া ভাবে শিং দিয়ে সত্তার মিয়াকে আঘাত করে। এসময় তিনি গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed