Main Menu

সিলেটে সাবেক নারী স্বাস্থ্যকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হেলেন শর্মা (৫৮) নামের সাবেক এক স্বাস্থ্যকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার বিমানবন্দর থানাধীন নালিয়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হেলেন শর্মা ওই গ্রামের ঠাকুরমনি শর্মার স্ত্রী। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা কর্মীর চাকরি থেকে অবসর নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হেলেন শর্মার স্বামী কোকিল মনি শর্মা মারা গেছেন। তার আত্মীয়-স্বজন দেশের বাইরে থাকেন। বাড়িতে একা থাকতেন হেলেন শর্মা। একটি ছেলে পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন। ঈদের দুদিন আগে মুক্তিযোদ্ধা স্বামীর পাওয়া ৮২ হাজার টাকা তিনি উত্তোলন করে আনেন। ওই টাকা ছেলেকে কিছু দেন। বাকিটা নিজের কাছে ছিলো। এই টাকার জন্য তিনি খুন হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

ওসমানী বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, ওই নারীর গলায় ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তবে হত্যাকান্ডের কারন জানাতে পারেনি পুলিশ।

Share





Related News

Comments are Closed