Main Menu

অসুস্থ কাদের সিদ্দিকীকে ঢাকায় স্থানান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু জরে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পুতুল রায় বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

২ সেপ্টেম্বর শনিবার কাদের সিদ্দিকী একশ’ চার ডিগ্রি জ্বর নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর কমে একশ’ এক ডিগ্রিতে নামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর জ্বরে আক্রান্ত হন কাদের সিদ্দিকী। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। শুক্রবার টাঙ্গাইল পৌছে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। অবস্থার অবনতি হলে ঈদের দিন সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Share





Related News

Comments are Closed