বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলার চলনবিলে নৌকায় করে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন।
রবিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন-পাবনা সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে আফজাল হোসেন, তার ভাই একই গ্রামের টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন এবং তার ছেলে সোহান।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, মাইক্রোবাস যোগে একই পরিবারের ১৫-২০ জন সদস্য চলনবিলে ভ্রমণের উদ্দেশ্যে চাটমোহরে আসেন। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে ভ্রমণে যান। নৌকার ছাদে (ছই) ছিলেন পাঁচজন। এক পর্যায়ে বেলা ৩টার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা পাঁচজন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও ধাক্কা লেগে পানিতে পড়ে যান। নৌকার মাঝি ও স্বজনরা দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের চিৎকারে এলাকাবাসী নৌকা নিয়ে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন।
ঈদের আনন্দে বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed