Main Menu

আরো ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা থেকে আরো চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

২ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও বিজিবি সদস্যরা।

জানা গেছে, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তরে দুইটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। লাশ সীমান্তের জলপাইতলীতে রাখা হয়েছে বলে জানান এক বিজিবি সদস্য।

অন্যদিকে টেকনাফ আরো দুটি লাশ উদ্ধার হয়েছে জানিয়ে টেকনাফ থানার ওসি মো.মাইনুদ্দিন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।

এর আগে, গত বুধবার ৪ জন, বৃহস্পতিবার ১৯ জন এবং শুক্রবার ২৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছিল। এ ছাড়া শনিবার সকালে নাফ নদীর টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে এবং রাতে হোয়াইক্যং পয়েন্ট আরো দুটি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত চারদিনে ৫৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হল।

Share





Related News

Comments are Closed