Main Menu

হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী

বৈশাখী নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

২ সেপ্টেম্বর শনিবার ঈদের দিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পোঁছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন।

এরপরও অবস্থার উন্নতি না হলে ঈদের দিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এখন তার শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক।

Share





Related News

Comments are Closed