Main Menu

রাতারগুলে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বনবিভাগ

বৈশাখী নিউজ ডেস্ক: অবাধ যাতায়াতের কারনে অস্থিত্ব সংকটে পড়া দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বনবিভাগ। নিয়ন্ত্রণহীন পর্যটকদের চাপ সামলাতে নেয়া হচ্ছে অনলাইনে টিকিটের ব্যবস্থা। এছাড়া পর্যটকদের সুবিধায় তৈরি হচ্ছে পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, পার্কিং প্লেস ও ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার।

পানিতে ভেসে আছে সারি সারি গাছ। এসব গাছের ডালপালার আচ্ছাদন ভেদ করে সুর্যের আলো-ছায়া খেলা করছে পানিতে। প্রকৃতির এ যেন এক অপূর্ব সাজ। জল আর উদ্ভিদের অদ্ভুত মেলবন্ধনে গড়ে উঠেছে রাতারগুল।

রাতারগুলের মনভোলানো এ দৃশ্য আর অনন্য প্রকৃতির সৌন্দর্য উপেভাগ করেত প্রতিদিন আসেন হাজারো পর্যটক। ছুটির দিনের সংখ্যা ছাড়িয়ে যায় ৪-৫ হাজারে। কিন্তু নিয়ন্ত্রণহীন পর্যটকের চাপ নিতে পারছে না সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগুল। তাই পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বনবিভাগ।

পর্যটকদের অবাধ যাতায়াতের কারণে হুমকির মুখে পড়েছে রাতারগুলের জীব বৈচিত্র্য। বন ছেড়ে যাচ্ছে প্রাণিরা। এ অবস্থায় প্রাণিদের বসবাস নিরাপদ করতে বনের ওপর মানুষের চাপ কমানো জরুরি। এজন্য ধারণ ক্ষমতা নির্ণয়ের কাজ চলছে।

বনবিভাগের এ উদ্যোগ প্রাকৃতিকভাবে গড়ে উঠা এ বনের অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবাদীরা। প্রতিদিন কত সংখ্যক পর্যটক রাতারগুলে এলে বনের ওপর বিরূপ প্রভাব পরেব না তা নির্ধারণ করা হবে। প্রথমিকভাবে জানা গেছে দিনে ৫শ জনের বেশি পর্যটককে বনে স্বাগত জানানো হবে না। নির্দিষ্ট এলাকা ছাড়া পুরো বনে পর্যটকদের যাতায়াতেও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ। সৌন্দর্য পিপাসুদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদীরা।

Share





Related News

Comments are Closed