মক্কায় হজ করতে গিয়ে আরো ৯ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে আরো নয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই চারদিনে মক্কা নগরীতে বিভিন্ন অসুস্থতার কারণে এই নয় বাংলাদেশি মারা যান।
সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে নিহত মুসল্লিরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লতিফ সিকদার (বয়স ৭৭, পাসপোর্ট নম্বর বিকে ০২২৭৫৮৯), গাইবান্ধা জেলার মাজেদা বেগম (বয়স ৬৬, বিএম ০৬৬৯৮৭৩), চাঁদপুর জেলার মো. ইদ্রিস আলম বেপারী (বয়স ৭২, বিপি ০১৪১৭২১), কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগার মো. আবু তাহের নূরী (বয়স ৬১, বিএল ০৯০৮৯৮১), কুমিল্লা জেলার মির্জা আবুল কাসেম (বয়স ৬০, বিজে ০৯২৮৮৮১), ময়মনসিংহ জেলার মাহমুদ (বয়স ৭১, বিএম ০০৪২৯২৬), ঠাকুরগাঁও জেলার মো. আফাজ উদ্দিন (বয়স ৬৫, বিজে ০১৬০৬৫৪), চুয়াডাঙ্গার আহমদ হোসেন (বয়স ৭৩, বিএম ০৫১০৬৮৪) ও বরিশাল জেলার শেখ খলিলুর রহমান (বয়স ৭১, বিকে ০৪০৮৯২৮)।
২ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে সৌদি আরবে এবার হজ করতে এসে ৪৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী চারজন।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed