Main Menu

মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদের ও গণহত্যা বন্ধের দাবীতে এক বিশাল মানববন্ধন ১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর ১৬নং ওয়ার্ডের মানিকপীর রোডে অনুষ্ঠিত হয়।
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ. ফ. ম কামাল এর সভাপতিত্বে ও সমাজসেবী মোঃ আশিক আহমেদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। বক্তব্য রাখেন মজলিস আমিন চারাদিঘিরপার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, সমাজসেবী বেলাল উদ্দিন আহমদ, একরাম আহমদ। উপস্থিত ছিলেন শামীম আহমদ, হাজী সিদ্দেক আলী, আব্দুর রব, আসআদ আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আশরাফ খান, আশিক আহমদ, সেবুল আহমদ সাগর, রুমেল আহমদ, মিরন আহমদ, আল আমিন খান, আল আমিন তানিন, রাহেল আহমদ, গিয়াস আহমদ, রাকিব আহমদ, সালমান আহমদ, সুমন আহমদ, আলম, তাবিব, তামিম, মারুফ, রজব প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন মসজিদ থেকে অসংখ্য মুসল্লিগণ মানববন্ধনের অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা মায়ানমারে মুসলিম শিশু, নারী-পুরুষ, বৃদ্ধ মানুষ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আখাইনে মুসলিম গণহত্যা সভ্য জগতের কোন মানুষ মেনে নিতে পারে না। অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করা না হলে মুসলিম তৌহিদী জনতা, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে মায়ানমারের এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোড়ালো ভ‚মিকা রাখার এবং বাংলাদেশ সরকারের প্রতি তাদেরকে সাময়িক আশ্রয় দেয়ার আহবান জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code