সিলেটে বঙ্গবীর ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৯৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ১লা সেপ্টেম্বর সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গনে বঙ্গবীর এম এ জি ওসমানীর কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।
পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আগত অতিথিদের কে নিয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মৃনাল কান্তি দাসের পরিচালনায় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা উছমান আলী চেয়ারম্যান, জাসদ কেন্দ্রীয় নেতা ও প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার, জাতীয় জনতা পার্টির সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, পরিষদের সহ-সভাপতি জহিরুল ইসলাম।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবীর ওসমানী একজন সৎ নিষ্টাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তাঁর নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্টের জন্ম হয়েছে। বঙ্গবীর ওসমানী কে কেউ স্বীকার করুক বা নাই করুক বাংলাদেশের মাটি ও মানুষ তাকে চিরকাল শ্রদ্ধাভরে স্মরন করবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন, ফারুক আহমদ চৌধুরী, সুমন সিকদার, দপ্তর সম্পাদক কিরণ দেব নাথ, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সহ- সমাজসেবা সম্পাদক রুহুল আমীন, সহ-মহিলা সম্পাদীকা ডায়না আক্তার সেপু, শাবি-প্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মৃনাণ কান্তি ঝুটন, পরিষদের সদস্য জাহাঙ্গির আহমদ চৌধুরী, সাজু আহমদ, পরিষদের সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপ্নীল প্রমুখ।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed