Main Menu

প্রবাস জীবনের ঈদ…

Manual7 Ad Code

মোঃ হাসান বখস: ঈদ মানেই সুখ, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই অনাবিল ভালবাসা। কিন্তু প্রবাসীদের জন্য ঈদ মানে বেদনা, ঈদ মানে যন্ত্রণা, ঈদ মানে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি। ঈদ মানে মনে শত কষ্ট নিয়েও বলা, “হ্যা, আমি ভাল আছি।”

ঈদের আনন্দ সত্যিই অন্যরকম।পরিবারের সবার সাথে ঈদ করার মজাই আলাদা। কিন্তু সেই সুযোগ বা সূবিধা বঞ্চিত প্রবাসীরা। দেশের ঈদ আনন্দ আর প্রবাসের ঈদ অনেকটাই ভিন্ন ধরনের। দেশের ঈদ হচ্ছে আনন্দ ভাগাভাগির, আর প্রবাসের ঈদ হচ্ছে একদিন ছুটি, এলার্ম বিহিন ঘুম। দেশের ঈদ আনন্দ প্রবাসীরা কি রকম মিস করে তা দেশের মানুষ কোন সময়ে অনুভব করতে পারবেনা, বা বুঝতে চায় ও না!

ঈদের দিনে খুবই মনে পড়ে সেই সব সময়ের কথা যা জীবনে আর কখনো ফিরে আসবেনা, গ্রামের ঈদ আনন্দ, ফজরের নামাজের পর সেমাই খাওয়া, এক বাড়ী থেকে অন্য বাড়ীতে ঘুরে বেড়ানো । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী।

Manual3 Ad Code

বাড়ীর বাহিরে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন,পরীবারের সবাইকে ছাড়া এটা আমার ১ম কুরবানির ঈদ।

প্রবাস জীবনে এবারই প্রথম ঈদ তাই বিগত ঈদগুলোর হাজারো স্মৃতি মনের ভিতরে লুকোচুরি খেলছে। যাই হোক এখানের ঈদে বড়ই মিস করছি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ পরিবারের সবাইকে।

Manual4 Ad Code

প্রবাসের ঈদ হচ্ছে কর্মব্যস্ত অন্যন্য দিনের মতই শুরু হবে। ভোর চারটায় গোসলের পর সালাতুল ফজরের নামাজ ও ঈদের নামাজের প্রস্তুতি। আর নামাজের পর’ই শুরু হ্য় প্রবাস জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ ঘুম, টানা ঘুম চলতে থাকে দুপুর ঘড়িয়ে বিকাল পর্যন্ত,অবশ্য অনেকে ঘুমের রাজ্যে পাড়ি না দিয়ে ছুটে যান কোনো নেট ক্যেফেতে অনেক দুরে থাকা আপনজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য, শুরু হয় ভাব বিনিময়ের এক মহাক্ষন, আলাপ শুরু হলে আর শেষ হয়না, আপন মনে লুকানো দুঃখ/কষ্ট কাউকে বুঝতে না দিয়ে মা, বাবা সহ আপন মানুষের সাথে ঈদের আনন্দ শেয়ার করে যান হাজারো প্রবাসী। কারন প্রবাসীর কষ্ট প্রবাসী ছাড়া কেউ বুঝবেনা।

ঘরমের কারনে অনেকেই বাসা থেকে বের হননা, তাই বিকাল বেলায় সবাই ছুটে যান বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্য, আড্ডা চলতে থাকে মধ্য রাত পর্যন্ত।

লক্ষ বাঙালী আজ বিভিন্ন প্রয়োজনে প্রবাসে জীবন যাপন করছেন। দেশের জন্য মূল্যবাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বেগবান করছেন। বছর ঘুরে তাদের জীবনেও ঈদ আসে। কেমন কাটে তাদের ঈদের দিনটি ? যারা পরিবার পরিজন, আত্মীয়- বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে প্রবাসে একলা ঈদের দিনটি পালন করেন?

কপালের লিখনে বলি আর যাই বলি সময়ের প্রবাহে আমিও আজ নিজেকে আবিষ্কার করি প্রবাসী হিসেবে। বাবা-মা, ভাইবোন, বন্ধু-বান্ধব সর্বপরি নিজের প্রানপ্রিয় জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অনেকেই আজ আমার মতো প্রবাসী।

খুব ভোরে (ফজরের নামাজের আধঘন্টা পর) এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পর বাঙালীরা নিজেদের মধ্যে সামান্য মিষ্টি বা ঝাল কিছু তৈরী করে কেউ বা ঈদের সেমাইটা বাঙালি রেষ্টুরেন্টে গিয়ে কিনে খায়, তারপর হয়তো কেউ দেশে ফোন করে কথা বলেন প্রিয়জনের সাথে, কেউ বা নিভৃতে বসে নিঃশব্দে চোখের জল ফেলেন, কেউ হয়তো ঢুকরে কেঁদে উঠেন, অনেকের কান্না সংক্রামিত হতে দেখা যায় পাশের রুমের প্রবাসীকেও। কি ভীষন কষ্টের একটি দিন। কে বলবে আজ ঈদ! এমন দিন যেন চরম শত্রুকেও কেউ না দেয় এই আশাটাই সবাই করে এই দিনে। দেশে কাটানো ঈদগুলো তখন এক একটা স্বর্ণালী মূহুর্ত হয়ে চোখের সামনে ভাসে।

তারপরও জীবন থেমে থাকে না। ঈদ আসে ঈদ যায়। কাজের টানে, অর্থের টানে যারা দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমান কেবল তারাই জানেন দেশ কী! দেশের প্রতি ভালোবাসা কেমন। শুধু পরিবারের সুখের জন্য বছরের পর বছর তারা কাটিয়ে দেন অজানা দেশে। বাবা-মা, ভাই-বোনের সুন্দর একটা ঈদ উপহার দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যান। ঈদের ছুটি কী তা বেশির ভাগ খেটে খাওয়া প্রবাসীরাই জানেনই না। তারপরও ঈদের দিন মুখে হাসি, হৃদয়ে কষ্ট লুকিয়ে পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

আমরা যারা প্রবাসে থাকি, তারা বুঝি প্রিয়জন পাশে থাকা কী, প্রিয় মাতৃভূমি কী! তাই কামনা করি যারা দেশে আছেন তারা যেন কাছের মানুষগুলোকে ভালোবেসে আঁকড়ে রাখেন। তাহলেই আমাদের দূর প্রবাসের ঈদ সার্থক হবে।

‘প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ,প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিটি হৃদয় জ্বলে উঠুক ত্যাগের মহিমায়, শুধু ঈদের দিনই নয় এ বন্ধন, এ ত্যাগের শিক্ষা জাগরন হোক প্রতিটি দিন আর তা শুরু হোক এই ঈদ দিয়েই..’

Manual5 Ad Code

সকল প্রবাসীদের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা!

ঈদ মোবারক।

Manual5 Ad Code

লেখক: সহ সদস্য সিলেট অনলাইন প্রেসক্লাব ও সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code