১৫দিন পর বুড়িমারীর সঙ্গে ট্রেন যোগাযোগ সচল
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার পানিতে ভেঙে যাওয়া লালমনিরহাট-বুড়িমারী রেলপথ সংস্কারকাজ শেষে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ১৫ দিন পর আজ মঙ্গলবার সকাল আটটায় পার্বতীপুরের উদ্দেশে সাধারণ ৪৫৬ নং ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যায়।
ফলে সকাল থেকে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল হয়।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, দ্রুতগতিতেই সংস্কারকাজ শেষে বুড়িমারীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে তিস্তা নদীর পানির তোড়ে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় রেললাইনের প্রায় ৭০ ফুট মাটি ধসে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়।
এতে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed