আশুগঞ্জে পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুপুরে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে ৪জন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০জন আহত হয়েছে। হতাহত সবাই নির্মাণ শ্রমিক।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলাল মিয়া, রাজিব, নাজমুল ও জামাই সাঈদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার বাহাদুপুরে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ চলছিল। হঠাৎ করে ভবনের ছাদের বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে শ্রমিকদের উপর পড়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, দুর্ঘটনার পর ধ্বংস স্তুপ থেকে ৪জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed