সিলেটে জামায়াত নেতা জালাল আহমদ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক জালাল আহমদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জালালাবাদ থানার এ এস আই সাজিদ খান, এ এস আই আবুল বাশার গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন জিন্দাবাজার হতে তাকে গ্রেফতার করে। সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক ও ১নং জালালাবাদ ইউ/পির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকার রায়েরগাও গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র। তার বিরুদ্ধে সিলেট মেট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় নাশকতা, প্রতারনা, দ্রত বিচার, বিষ্ফোরক মামলা সহ বিভিন্ন মামলার ৯টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর জালালাবাদ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জিদান আল মুসা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed