Main Menu

বিএনপি নেতা আব্দুস শুকুর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বুরহানাবাদ কুশিঘাট নিবাসী বিশিষ্ট মুরব্বি শালিস ব্যক্তিত্ব সমাজ সচেতন উন্নয়ন সংস্থার উপদেষ্টা, কুশিঘাট বুরহানাবাদ জামে মসজিদের সাবেক সভাপতি, সৈয়দ শাহ গাজী বুরহান উদ্দিন (র) মাদ্রাসা কমিটির সহ-সভাপতি সিলেট মহানগর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট জিএসসি ইউকে’র কার্যনির্বাহী সদস্য নিবেদিত প্রাণ সমাজ সেবী অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত মোঃ আব্দুস শুকুর গত ২৭ আগস্ট রবিবার বিকেল ৪.২০মিনিটে সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে. স্ত্রী আতœীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাত ১১ টায় বুরহানাবাদ কুশিঘাট জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে কুশিঘাট পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
মো.আব্দুস শুকুর মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাধির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট কাউন্সিল জিএসসি ইউকে’র কেন্দীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কায়সার কাইয়ুম, সভাপতি অধ্যাপক সালেহ আহমদ,সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সির আব্দুস সামাদ নজরুল, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আশরাফ আলী, জিএসসির সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আফিক আহমদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শোহেল আহমদ রিপন, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক সুরাব আলী, এডভোকেট মিজানুল হক মিজান, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পী বেলাল আহমদ, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদের সদস্য সচিব গাজী মো.জামিল, সিলেট জেলা ব্যবসায়ী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনন্দ রায়, বাংলার মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, সিবিটেকস এর সভাপতি হাজী তবারক আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, কয়েছ আহমদ সাগর। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed