দক্ষিণ সুরমায় হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে ঈদ বোনাসের দাবিতে সোমবার বিকাল ৫টায় দক্ষিণ সুরমার পুরাতন পুলের মুখ থেকে মিছিল বের হরা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলী পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি বাস্তবায়ন ও বেতনের সমপরিমাণ ঈদ বোনাস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন দাবী তুলে ধরা হয় এবং দাবি না মানলে কঠোর কর্মসূচি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুমার উপজেলা শাখার সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স’ মিল শ্রমিক সংঘের সিলেট বিভাগীয কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা জেলা হোটেল শ্রমিক নেতা আলী হোসেন জাকির, মো. দুলাল মিয়া, রিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম উজ্জল, মুহিদুল ইসলাম, ইসলাম মিয়া, মো. রাশেদ মিয়া, মো. জাবেদ মিয়া, বিল্লাল মিয়া প্রমুখ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed