সিলেটে দুই গরু হাটের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ১২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার পাশাপাশি দু’টি গরুর হাটের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এক হাটের গরু আরেক হাটের লোকজন আটকে দেওয়ার অভিযোগে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা যায়, শাহী ঈদগাহের সদর উপজেলা খেলার মাঠের গরুর হাটের লোকজন ও শাহী ঈদগাহের লালমাটি এলাকায় বসানো গরুর হাটের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষকালে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় বলেও জানা গেছে। এসময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed