Main Menu

বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে পূর্ব বিরোধীদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অনন্ত ৭জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের আবদুল আহাদ ও শানুর আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার কাদিপুর গ্রামের আবদুল আহাদ (৫০), আবদুল আহাদের স্ত্রী সাবিয়া বেগম (৪০), ছেলে উজ্জল আহমদ (২৬), মেয়ে নিপা বেগম (১৮), শিপা বেগম (১৪), আবদুল হকের ছেলে নুরুল (২৩), শানুর আলীর স্ত্রী রুমালা বেগম (৩৫)। গুরুত্বর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কাদিপুর গ্রামের আবদুল আহাদ ও শানুর আলী লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জামা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ৭জন আহত হয়েছেন। পরে আশাপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এব্যাপারে আহত আবদুল আহাদ বলেন, শানুর আলী, আবদুল হক,আবদুস সত্তারের লোকজনের মধ্যে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার তারা জোরপূর্বক জায়গা দখল করতে আসলে এতে বাধা দিলে তারা অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ওপর অর্তকিতভাবে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাংচুর করে।
শানুর আলী বলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ওষুধ বিক্রি জের ধরে আমার এক বাতিজাকে রাস্তা পেয়ে তারা দারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আমাদের লোকজন তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীর ওপর হামলা করে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

Share





Related News

Comments are Closed