বিচারপতিদের সম্মেলনে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ডেস্ক: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতিপূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চীফ জাস্টিস অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি এসকে সিনহা।
এদিকে এই সম্মেলনে যোগদানের পূর্বে প্রধান বিচারপতি কানাডায় যাবেন। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। জাপান সফরে প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন তার স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed