সিলেট ডায়বেটিক হাসপাতালে প্রবাসী দম্পতির ১৫ লাখ টাকা অনুদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ডায়বেটিক হাসপাতালে চক্ষু বিভাগের একটি ইউনিটের যন্ত্রাংশ কেনার জন্য ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন কাতার প্রবাসী দম্পতি সিলেট ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, সমাজসেবী শিব্বির আহমদ হীরা ও শিরিয়া বেগম।
এছাড়াও গরীব রোগীদের ইনস্যুলিনের প্রয়োজনে প্রতিবছর এক লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করবেন বলে ঘোষণা দেন।
গত বুধবার বিকাল ৫টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় উপরোক্ত ঘোষনা ও চেক প্রদান করা হয়।
সমিতির কার্যকরি কমিটির সদস্য জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী।
আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য আব্দুস সামাদ নজরুল, শফিউল আলম চৌধুরী নাদেল, সৈয়দ সুজাত আলী, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. জেড. মাহবুব আহমদ, আবাসিক চিকিৎসক ডা. ললিত মোহন নাথ, বড়লেখা সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাসুম।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাজ উদ্দিন, কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাবেক কাউন্সিলর এ.বি.এম. জিল্লুর রহমান উজ্জল, বিশিষ্ট ব্যাংকার কামরার আহমদ, প্রবাসী এমরান আহমদ, সুহেল প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed