বরগুনায় স্কুল শিক্ষিকা ধর্ষনের মামলার আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : বরগুনায় স্বামীকে আটকে রেখে শ্রেণীকক্ষে নিয়ে এক শিক্ষিকাকে গণধর্ষণের দায়ে করা মামলার প্রধান আসামী সুমন বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে স্কুল শিক্ষিকার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোর রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার বিজয় বসাক বলেন, গ্রেফতারের পর সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার তাকেসহ সবাইকে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে পেলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সুপার বলেন, এই ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিন জন এজাহারভুক্ত আসামি এবং আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, গ্রেফতার সুমন বিশ্বাস বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মৃত হিরণ বিশ্বাসের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলা এলাকার রেজাউল নামের এক তরুণের কাছ থেকে ওই শিক্ষিকার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে (৩০) শ্রেণিকক্ষে ধর্ষণ করা হয়। এসময় অন্য একটি কক্ষে তার স্বামীকে আটকে রাখা হয়। এই ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ছয় বখাটেকে আসামি করা হয়। আসামিরা হলো, সুমন বিশ্বাস (৩৫), রাসেল (২৪), সুমন কাজী (৩০), মো. রবিউল (১৮), হাসান (২৫) ও মো. জুয়েল (৩০)। এদের মধ্যে গ্রেফতার হয়েছে সুমন বিশ্বাস, সুমন কাজী, হাসান ও রবিউল। হাসান ও রবিউলকে তার বাবা নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত সন্তানদের পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে গ্রেফতার করা হয়েছে রাসেলের বাবা আব্দুল হাকিম ও সুমন কাজীর বাবা কুদ্দুস কাজীকে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed