সিলেটে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার মিডিয়া সদস্য সফি আহমেদর উপর সন্ত্রাসী হামলায় মামলার আসামী মোঃ হারিছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কানাইঘাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারিছ আলী কানাইঘাট পৌরসভার ঢালাইচর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তকৃতদের মধ্যে মোঃ হারিছ উদ্দিন ছিল বলে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান- সফির ওপর হমলার ঘটনায় হারিছ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার মিডিয়ার সদস্য মো সফি আহমদ গত ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে নাস্তা করছিলেন। ওই সময় রেস্টুরেস্টের ম্যানেজারের সাথে মদনমোহন কলেজ ছাত্রলীগের সুমন আহমদসহ আরও কয়েকজনের কথাকাটাকাটি হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সফির উপরও চড়াও হয়।
এসময় ছাত্রলীগ নেতা সুমন আহমদের নেতৃত্বে ৯-১০ জন মিলে সফি’র ওপর হামলা চালিয়ে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। হামলার ঘটনা হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হওয়াতে ভিডিও ফুটেজ দেখে ছাত্রলীগ নেতাদের সনাক্ত করা হয়।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed