ছাত্রলীগ নেতা মওদুদের অবস্থা এখনো শংকামুক্ত নয়
বিশেষ সংবাদদাতা: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আমিনুর রিয়াজ মওদুদের অবস্থা এখনো শংকামুক্ত নয়। বৃহস্পতিবার (২৫আগস্ট) রাতে সিলেট ওসমানী হাসপাতালে পরিচালক তার অবস্থা স্বচক্ষে দেখতে যান এবং তার পিতা সাংবাদিক খলিলুর রহমানের সাথে চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ও মওদুদ পরিবারকে শান্তনা দিয়ে তার চিকৎসায় সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস দেন। এসময় হাসপাতালের উপপরিচালক সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলন।
গত ১৯ আগস্ট রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন সুবিদবজার মিতালী রেস্টুরেন্টের সামনে একদল রাজনৈতিক সন্ত্রাসী মওদুদ ও তার বন্ধু নাবিদকে উপর্যুপরি কোপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করলে মওদুদকে ৫ ব্যাগ রক্ত দিয়ে সাহায্য করেন তার রাজৈনতিক সহযোগিরা। মওদুদের শরীরে ইতোমধ্যে দুই দফা সার্জারী (অপারেশন) করা হয়েছে এবং আরো সার্জারীর প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় মওদুদের পিতা খলিলুর রহমান ২১ আগস্ট সিলেট এয়ারপোর্ট থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও মওদুদের সহকর্মীরা জানিয়েছেন, মওদুদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মহানগর ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মীরা মওদুদের উপর হামলা চালায়। হামলার পর তাদের মোটর সাইকেলটিও নিয়ে যায় সন্ত্রাসীরা।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed