চট্টগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসিম (৮) ও তুশপি আক্তার (৬) নামে দু্ই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উত্তর হাশিমপুরের ছৈয়দাবাদ গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা স্থানীয় ছৈয়দাবাদ গ্রামের প্রবাসী খোরশেদুল আলমের ছেলে-মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রবাসী খোরশেদুল আলমের ছেলে-মেয়ে বাড়ির সামনের পুকুর ঘাটে বসে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed