নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে অসহায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে উত্তরা ইপিজেড এর ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড।
আজ বুধবার বিকেলে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী, খোকশাবাড়ি, গোড়গ্রাম, রামনগর, পঞ্চপুকুর ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই হাজার মানুষের মাঝে চাল, ডাল, চিনি, ময়দা, চিড়া, লবন ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় ভেনচুরার পক্ষ্যে সোর্সিং ম্যানেজার মো. কাওসার হোসেন, সিনিয়র অফিসার শাখাওয়াত হোসেন বিটুন, কর্মকর্তা কাজী আবু সাঈদ সোহেল ও গোলাম রব্বানী রাজীবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed