নবীগঞ্জে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় পুুকুরে কাজ করতে নেমে পানিতে ডুবে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে । এ ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা আলোচনার ঝড়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পুকুরে কাজ করতে যান উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র কমর উদ্দিন (৫০)। কিছু সময় পর তাকে পুকুরে কাজ করতে না দেখে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে জাল ফেলে খুঁজাখুঁজি করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কমর উদ্দিনের মৃত্যুতে এলাকাজুড়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে মৃত কমর উদ্দিনের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম ।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed