Main Menu

মৌলভীবাজারের দুই সাইক্লিষ্টের ৬৪ জেলা জয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: “মাদক, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা রুখবোই, আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির দুই এক্টিভিস্ট আহমেদ রাকিন মাহী ও হাসান আহমেদ নাঈম মাত্র ২৫ দিনে বাইসাইকেল যোগে বাংলাদেশের ৬৪ জেলা রাইড সম্পন্ন করেছেন।
সিলেট বিভাগ থেকে সর্বপ্রথম এই দুই তরুণ সাইক্লিষ্ট ৬৪ জেলা রাইড সম্পন্ন করলেন।
গত ২৮ জুলাই ভোরে মৌলভীবাজার জেলা থেকে রাইড শুরু করে পর্যায়ক্রমে ২৫ দিনে বাকী ৬২ জেলা রাইড শেষ করে ২১শে আগষ্ট সকালে হবিগঞ্জ জেলায় পৌছে তারা সফল ভাবে এই রাইড সম্পন্ন করেন।
পরে এইদিন বিকেলেই তারা মৌলভীবাজার ফিরে আসেন।
অসাধ্য কে সাধন করা, অদম্য সাহসী এই দুই সাইক্লিষ্ট মাহী ও নাঈমের সাথে আলাপকালে তারা জানান স্বপ্ন ছিলো ভালো কোনো উদ্দেশ্য নিয়ে বাইসাইকেলে পুরো বাংলাদেশ ঘুরে দেখবেন, আজ তারা সফল তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সাইক্লিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, বর্তমান সময়ের বড় তিনটি সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি মৌলভীবাজারকে দেশব্যাপী পৌছে দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করছেন। তারা তাদের এই রাইডে সার্বক্ষণিক সব ধরনের সহযোগীতা করায় তাদের দ্বিতীয় পরিবার উল্লেখ করে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, মৌলভীবাজার জেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা পুলিশ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা তাদের সহযোগিতা করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

Share





Related News

Comments are Closed